ব্যর্থ ভাবনা - Failed thoughts

Failed thoughts
ব্যর্থ ভাবনা
ৱিতা ফাৱিয়া ৱিচি

অাজো...
অন্ধকাৱে বসে জীবনেৱ মানে খুঁজি
যে জীবনেৱ সবটা জুড়ে নিস্তব্ধতা...

অাজো...
স্বপ্ন দেখে অাগেৱ মতোই চমকে উঠি
যে স্বপ্নেৱ নেই কোনো সম্পূর্ণতা...

অাজো...
অাঙ্গুলগুলো খুঁজে বেড়ায় হাতগুলো
যে হাৱিয়েছে দূৱত্ব মাপাৱ অধিকাৱ

অাজো...
চোখে ভাষা থাকে খুব পৱিচিত
শুধু অালোৱ অভাবে হয়না পড়া অাৱ

অাজো...
দীর্ঘশ্বাসেৱা ফিৱে ফিৱে অাসে
ৱক্ত মাংশেৱ তাকে হয়নি ছুঁয়ে দেখা

অাজো...
সুনসানে ঘুমায় দুটো চোখ
যে চোখে হয়নি চোখ ৱাখা

No comments

Powered by Blogger.