হতভাগা - Helpless


Helpless
হতভাগা....
এম বি এ মাসুম..

তোমাকে দূরে রেখেছি,
কখনো পর করিনি।
আমি ছন্ন ছাড়া হয়েছি,
মূহুর্তের জন্যে ও বন্ধন ছাড়িনি ।
অনেক পালিয়ে বেড়িয়েছি,
তোমাকে ছেঁড়ে যায়নি।
কষ্ট পেয়েছি,
তোমাকে ভালবাসা ছাড়িনি।
অনেক অবজ্ঞা পেয়েছি,
তোমাকে উপেক্ষা করিনি।
তোমার ছলনা দেখেছি,
আমি অভিনয় করিনি ।
অন্যের হাত ধরতে দেখেছি,
তোমার হাত আমি কখনো ধরতে চাইনি।
চোখে চোখ রাখতে দেখেছি,
আমি সাহস পায়নি।
অনেক কিছু শুনতে পেয়েছি,
আমি কিছুই বলতে পারিনি।
তুমি এখন সুখের ঘর পেয়েছ,
আমি কিছুই পায়নি।
তুমি সুখী হয়েছ,
আমি দুঃখ পায়নি।
আমি সব দিয়েছি,
কিন্তু নিঃস্ব হয়নি।
তোমার সুখ ই ত
আমার সুখ।।।।।।।।

No comments

Powered by Blogger.