বল্টু ও যমরাজ - Bolt and yamraj


Bolt and yamraj
বল্টু ও যমরাজ


সাতসকালে বল্টু ঘুমোচ্ছে।
এমন সময় যমরাজ এসে
বল্টু কে ডেকে তুলে বলল,
- নে উঠে পড় বল্টু!
তোর সময় এসে গেছে।

 বল্টু হাউমাউ করে কেঁদে উঠলো!

বল্টু- কিন্তু আমি তো এখনো ইয়ং!
আমার তো মরার বয়স হয়নি!!

যমরাজ- কিছু করার নেই রে,
লিস্টে সবার প্রথমে তোর নামই আছে!!

বল্টু বলল,
- ঠিক আছে,
আপনি তাহলে একটু বসুন।
এত দূর থেকে এসেছেন যখন একটু চা করে খাওয়াই।

এই বলে বল্টু চায়ের মধ্যে
ঘুমের ওষুধ মিশিয়ে যমরাজকে খাইয়ে দিয়েছে।

যমরাজ তো ঘুমিয়ে কাদা।
এই সময়ে বল্টু লিস্ট নিয়ে
তার মধ্যে থেকে প্রথম থেকে নিজের নামটা কেটে
লাস্টে নামটা বসিয়ে দিয়েছে।

কয়েক ঘণ্টা পর----

যমরাজ ঘুম থেকে উঠে বল্টুকে বলে
- তুই আমাকে চা খাওয়ালি,
তোর বিছানায় শুতে দিলি।
আমি তোর উপর বেজায় খুশ!
-
-
-
- ঠিক আছে,
আমি লিস্টের শেষ থেকে শুরু করছি!

No comments

Powered by Blogger.