না ফেরার গল্প - Not the story of the return


না ফেৱাৱ গল্প
(Not the story of the return)
ৱিতা ফাৱিয়া ৱিচি

ওই সেই সেদিনের পর থেকে,
তার সাথে আর কথা হয়নি।
ফিৱবো-ফিৱবো কৱেও,
ফেরা হয়নি সেই পথে আর...

তাই বলে সে পথে শ্যাওলা জমেনি।
হেঁটেছে বহুজন, বহুমন।
মনেৱ সূর্য এখনো অস্ত যায় সেই পথেই,
যাবেও আগামীতে...

হয়তো ফেরা হবেনা অাৱ৷
দেখবোনা দুজন দুজনাকে
হবোনা মুখোমুখি সে অাৱ অামি।
এটা না ফেরার গল্প!

No comments

Powered by Blogger.