কৈফিয়ত - Apologetic
Apologetic
কৈফিয়ত
_ বেলাল মোহাম্মদ জীবন
ব্যস্ত থাকি বুঝেও যখন
ফোন করতেই থাকো।
কোন কাজেই মন বসে না
যখন কাছে ডাকো।
মন জ্বলনেও যাওয়া যায় না
তোমার কাছাকাছি,
কেমন করে বুঝাই বলো
খুবই প্যারায় আছি।
এমন তো নয় ইচ্ছে করেই
তোমার কাছে যাই নে,
অফিস ফাঁকি দেওয়ার জো নেই
কাটা যাবে মাইনে!
ছয়দিনব্যাপী অফিস করে
একদিনই পাই ছুটি,
শুক্রবারে পড়ে ঘুমাই
ক্যামনে বাঁধি জুটি।


No comments