ভুল ব্যখ্যা - Wrong interpretation


Wrong interpretation
ভুল ব্যখ্যা
মুস্তফা কামরুল আখতার

'মুরোদ থাকলে সামনে আয়।' কোনো এক কাপুরুষের প্রতি এমনই বীরোচিত আহ্বান ছিল কোনো এক সাহসী ব্যক্তির।

তখন অভ্র আসেনি। বেচারা বাক্যটি ইংরেজি অক্ষরে লিখেছিলেন, 'murad takla samna ay'। যেটা তাঁর প্রতি মহা-অন্যায় করে এভাবে পড়া হয়েছিল, 'মুরাদ টাকলা সামনা আয়।'

সে-ই থেকে ইংরেজি হরফে এভাবে কেউ ভুলভাল লিখলে তাঁকে ক্ষমাহীন-নির্মমভাবে 'মুরাদ টাকলা' বলা হয়। আড়ালে পড়ে গেছে মুরোদ থাকার কনসেপ্টটি। হঠাৎ শুনলে মনে হয়, এই মুরাদ সম্রাট আওরঙ্গজেবের ভাই-টাই হবে। এই-ই হলো 'জুতা আবিষ্কার'-এর মতো 'মুরাদ টাকলা' আবিষ্কারের কাহিনী।

ব্যাপারটা হঠাৎ মনে হলো, এক রূপবতীকে এক বালক সরলভাবেই কিছু শব্দ লিখল দেখে।

সে লিখেছে, ইংরেজি হরফে, 'ইউ আর অ্যা সুইট গ্রিল।' ( u r a sweet gril.)

মেয়েটি হকচকিয়ে গিয়ে বলল, 'আরে, আমি অযথা গ্রিল হতে যাব কেন!'

ছেলেটি উত্তরে লিখল, 'বুগেন না কেনু? সুইট গারাল!' ( bugen na kenu? sweet garal.)

এবার আরও পদাবনতি! গ্রিল থেকে গারাল!

মেয়েটি কষ্ট পেল। ও বুগেছে। কিন্তু গ্রিল বা গারাল হতে তার ভালো লাগেনি।

আমি সান্ত্বনা দিই, 'থাক। পিছিয়ে-পড়া অংশের মানুষ। হঠাৎ ফেসবুক, অপূর্ব কন্যাদের দেখে আউলাইয়া গেছে। অতোটুকু আউলানোর অধিকার তো হইতেই পারে! অতো জাজমেন্টাল হইস না।'

মেয়েটি বলল, 'তা অবশ্য ঠিক।'

বিঃদ্র- যারা ইংরেজি বর্ণমালায় বাংলা বাক্য লিখেন তারা খুব সাবধানে লেইখেন প্লিজ৷ যদি সম্ভব হয় এখনই 'অভ্র' ডাউনলোড দিয়ে বাংলা বর্ণমালা দিয়েই বাংলা লিখুন। 

No comments

Powered by Blogger.