শেষ বেলা - Last evening


Last evening
শেষ বেলা...
এম বি এ মাসুম...

সব সময় উপেক্ষিত ছিলাম,
   দুঃসময়ে তোমার সঙ্গ পেলাম।
     কি পেয়েছি, যা চেয়েছি,
       আজ তোমার করুনার পত্র হলাম।

চাইনি তো বেশী,
   পাইনি তো কিছু।
     যা ছিল তো দেবার,
        আমি চেয়েছি যা কিছু।

চেয়েছি যা হয়নি তো তা,
   দুঃখ নেই তো তাতে।
     এখন সাজেঁর বেলা এলে তুমি,
        সকলটা ফেরাতে।

মনের মাধুরীতে,
   এলে তুমি সাজাতে।
     রঙ্গিন ভুবনে,
        সন্ধ্যার প্রদীপ হাতে।

পেয়েছি তোমায় জীবনের তরে,
   সূর্য অস্ত যাওয়ার পরে।
      অন্ধকারে,
        তোমার প্রদীপ জ্বালাব কেমন করে।

উৎসর্গ
...........

No comments

Powered by Blogger.