তোমার সুখ - Your Happiness


Your Happiness
তোমার সুখ
এম বি এ মাসুম

নিজেকে ধ্বংসের জন্য
আমি নিজেই আমন্ত্রণ করি।
তোমাকে সুখী করার জন্য
আমাকে!
  সারাক্ষন প্রস্তুত রাখি।

নিজের অজান্তে
যদি করি কোন ভুল।
ক্ষমা চাওয়ার জন্যে
আমি!
  নিজেকেই রাখি ব্যাকুল।

মৃত্যুর জন্য নিজেকে মারি বার বার
তোমাকে বাঁচাতে বাজী রাখি শত বার।
বেঁচে যদি যায়!
  টিকে থাকুক আরেক বার।

আমি অথৈ সাগরে ভেসে যায়
তীরে না ফেরার আশায়।
আর!
  ভাসমান তোমাকে
  আশা জাগাই বার বার তীরে ফেরার।

বশ্রহীন আমি বস্তু হারা
তোমাকে দিয়েছে ঠাঁই।
তুমি!
  তোমার মত রয়ে গেলে
  আমাকে ভাবভাবার মত
 একটু কি সময় তোমার নাই? 

No comments

Powered by Blogger.